বাস ভাড়া কমেছে ৫ টাকা

- নিউজ প্রকাশের সময় : ০৭:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

ঢাকা থেকে জামালপুরের রুটে বাস ভাড়া কমেছে ৫ টাকা । জামালপুর বাস টার্মিনালের তথ্য অনুযায়ী, ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে জামালপুর বাস টার্মিনালের দূরত্ব ১৭৬ কিলোমিটার। প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা ভাড়ায় তখন ছিল ৩৭৮ টাকা ৪ পয়সা। নতুন প্রজ্ঞাপনের ৩ পয়সা কমিয়ে সেই ভাড়া দাঁড়িয়েছে ৩৭৩ টাকা ১২ পয়সা। সেই হিসেবে জামালপুর থেকে ঢাকার ভাড়া কমছে ৫ টাকা ২৮ পয়সা।ডিজেলের দাম কমার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের পরিচালন ব্যয় বিশ্লেষণ করে কিলোমিটার প্রতি তিন পয়সা ভাড়া কমিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সোমবার (১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. মনিরুল আলম ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করেছেজামালপুরের সাধারণ বাসযাত্রীরা বলেছেন, সরকারি হিসেবে প্রতি কিলোমিটার অনুযায়ী ভাড়া নেওয়া হয় না। যাত্রীদের কাছ থেকে যে যেভাবে পারে ভাড়া নেয়। বাসের সুপারভাইজার তাদের ইচ্ছামতো ভাড়া নিয়ে থাকেন। প্রতি কিলোমিটার অনুযায়ী বেশি টাকা নেন তারা।















