ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিএনপিকে নুরের হুঁশিয়ারি সমঝোতা না হলে বিকল্প জোটে নির্বাচন

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ১০:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

বিএনপির সঙ্গে সমঝোতা না হলে বিএনপির বাইরে বিকল্প জোট গঠিত হবে এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভাইস প্রেসিডেন্ট নুরুল হক নুর।শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে গণঅধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।নুরুল হক নুর বলেন, বিএনপি যদি উপলব্ধি করে, গত দেড় দশক যারা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে এবং তাদের মূল্যায়ন করবে, তবেই বিএনপির সঙ্গে জোট ও রাজনৈতিক সমঝোতা সম্ভব হবে। তিনি সতর্ক করে বলেন, অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট গঠিত হবে এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে।তিনি বলেন, সংসদকে কার্যকর করতে এবং জনগণের প্রতিটি ভোটকে মূল্যায়ন করতে হলে প্রতিটি রাজনৈতিক দল যে অনুপাতে ভোট পাবে, তাদের সেই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব থাকতে হবে। বিগত ৫৩ বছরে আমরা দেখেছি একক দল ক্ষমতায় গেলে কীভাবে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়। আমরা আর কোনো দলকে এককভাবে ক্ষমতায় গিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেব না বলে তিনি যোগ করেন।গণঅধিকার পরিষদের নিবন্ধন প্রাপ্তির কথা উল্লেখ করে তিনি জানান, বিএনপিসহ ৪২টি দল আন্দোলনে অংশগ্রহণ করেছে। তবে তিনি বিএনপির নেতাকর্মীদের সাম্প্রতিক আচরণে হতাশা প্রকাশ করেন।অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপিকে নুরের হুঁশিয়ারি সমঝোতা না হলে বিকল্প জোটে নির্বাচন

নিউজ প্রকাশের সময় : ১০:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪