সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বাসায়বাসায় বাসায় তল্লাশিও গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
- নিউজ প্রকাশের সময় : ০৪:৫২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে

বিএনপির শীর্ষ নেতাদের বাসায়বাসায় বাসায় তল্লাশিও গ্রেফতার।
বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারে রোববার থেকে বাসায় বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ। সকাল সাড়ে ৯টায় গুলশানের বাসভবন থেকে আটক করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, ভোর ৪টায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করার জন্য তার শাহজাহানপুরের বাসা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর ৬টার সময় তার বাসার ভেতর অভিযান চালালে তাকে বাসায় পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মির্জা আব্বাসের বাসা পুলিশ ঘেরাও করে রেখেছে।
















