ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

বিএনপি আদালতকে রাজনৈতিক কর্মসূচীতে রেখে অন্যায় করেছে।-আইনমন্ত্রী

এম কে খোকন  (ব্যুরো চীফ ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

বিএনপি আদালতকে রাজনৈতিক কর্মসূচীতে রেখে অন্যায় করেছে।-আইনমন্ত্রী

আইনমন্ত্রী এড.আনিসুল হক এমপি বলেন, বিএনপি পন্থী আইনজীবিদের আদালত বর্জন একটা রাজনৈতিক স্ট্যান্টবাজি যার এর কোন মর্মার্থ নাই। কারণ হচ্ছে, আদালত আদালতের মতই স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছে। আদালত বিচার কার্যে মনোনিবেশ করছে। আদালতকে রাজনৈতিক কর্মসূচীর মধ্যে টেনে আনা আমার মনে হয় বিএনপির ভুল বা অন্যায়। বুধবার(৩ জানুয়ারী) সকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে ট্রেন থেকে নেমে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

আগামী ৭ জানুয়ারির নির্বাচন তামাশার নির্বাচন, বিএনপির এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, যারা এ নির্বাচনকে তামাশা বলছেন, তাদের বক্তব্যটাই তামাশা। কারণ হচ্ছে, জনগণ এ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন বলে জনগণের কার্যকলাপে বুঝা যাচ্ছে। উনারা (বিএনপি) কথা বলে যা ইচ্ছে করে যেতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের ভবিষ্যত নির্ধারণে অধিকার ব্যক্ত করবে ভোটের মাধ্যমে।এর আগে তিনি আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে এসে পৌঁছে। এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁকে স্বাগত জানায়। পরে তিনি সড়ক পথে কসবা উপজেলায় নিজ বাড়িতে যান।বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারচুয়ালী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি আদালতকে রাজনৈতিক কর্মসূচীতে রেখে অন্যায় করেছে।-আইনমন্ত্রী

নিউজ প্রকাশের সময় : ০৫:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪