
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকের জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার (৯ আগস্ট) রাত ৭টার ৫০ দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌছানের পর তাকে ভর্তি করানো হয়। এ দিন রাত নয়টা পর্যন্ত সেখানে তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। নানা শারীরিক জটিলতায় তিনি ভুগছেন বলে জানা গেছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসনকে আগামী কয়েকদিন হাসপাতালে চিকিৎসার জন্য থাকতে হতে পারে। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন নতুন উপসর্গ দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিদেশে তার চিকিৎসা করাতে হবে। রোগের উপসর্গ বাড়ছে। পর্যাপ্ত চিকিৎসা দেশে নেই বলেও জানান তিনি।
এর আগে, গত ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এর পাঁচ দিন পর বাসায় ফেরেন তিনি। কয়েক দিন আগে অসুস্থ বোধ করায় বিশেষজ্ঞ চিকিৎসকরা গুলশানের বাসায় গিয়ে খালেদা জিয়াকে দেখে আসেন।
তিনি২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বিএনপির চেয়ারপারসনকে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম