ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিএনপি মহাসমাবেশে যোগ দিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন নারায়ণগঞ্জ মহানগড় কমিটি র আহ্বায়ক সদস্য

সংবাদ দাতা মোঃসিফাত শেখ
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ১১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিএনপির মহাসমাবেশে যোগ দিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন।

আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

তার বড় ভাই নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: হাসপাতালে মাসুদ রানা জানান, তিনি আওয়ামী লীগেরর রাজনীতি করলে ও তার ছোট ভাই বিএনপির রাজনীতি করেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিল মাহমুদুর। সকালে নারায়ণগঞ্জ থেকে কর্মী-সমর্থক নিয়ে তিনি ঢাকায় আসেন।

এরপর মিছিল নিয়ে পল্টন যাওয়ার সময় দৈনিক বাংলা মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁর সঙ্গে থাকা দলের নেতা-কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মাহমুদুরের লাশ দেখতে পান।

মাসুদ রানা জানান, আগে থেকেই মাহমুদুর রহমানের হার্টের সমস্যা ছিল। তিন ছেলের জনক তিনি। রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা করতেন। থাকতেন নারায়ণগঞ্জের খানপুর রোডে।

ঢাকা হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দৈনিক বাংলা মোড় থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি মহাসমাবেশে যোগ দিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন নারায়ণগঞ্জ মহানগড় কমিটি র আহ্বায়ক সদস্য

নিউজ প্রকাশের সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩