
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা প্রত্যেকেই বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নে ভূমিকা রাখে, দেশের অর্থনৈতিক প্রবাহকে সচল রাখে। তিনি প্রবাসীদের বাংলাদেশের ইতিবাচক দিকগুলো বিদেশিদের কাছে তুলে ধরার আহ্বান জানান।সোমবার সিলেটের জিন্দাবাজারে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ এনআরবি রেমিট্যান্স, বিনিয়োগ আইনি সুরক্ষা ও জাতিসংঘে শান্তিরক্ষীদের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে উজ্জ্বল করতে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে। সেন্টার ফর এনআরবির উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ ব্যাংকের পরিচালক বায়েজিদ সরকার, প্রবাসী রেজাউল কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম