
বিজয়নগরে প্রাকৃতিক সম্পদ রক্ষায় শীর্ষক তিনদিনের প্রশিক্ষণ শুরু।
৭ নভেম্বর ২০২৩
ব্রাহ্মনবাড়িয়া বিজয়নগরে হাওড় অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় খতিব, ইমাম ও ধর্মীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে তিন দিনব্যাপি প্রশিক্ষণ উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার(৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউণ্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্তৃক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচীর অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক আশেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচী উদ্ভোধন করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
এছাড়া আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরেফীন,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলম ,বিজয়নগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিক্যাল অফিসার শাহ মোঃ আবু সুফিয়ান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা বিভিন্ন মাদ্রাসা মসজিদের খতিব, ইমাম ও বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ কার্যক্রম আগামি ৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত পরিবেশ ও জীবনযাত্রার মানের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক ভাবে তুলে ধরা হবে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম