
বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়ের সাথে পুলিশ সুপার মহোদয়ের সৌজন্য সাক্ষা
অদ্য ২১ ডিসেম্বর সকাল ১০.০০ ঘটিকার সময় জেলা ও দায়রা জজ মহোদয়ের কার্যালয়ে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আলমাচ হোসেন মৃধা মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আলমাচ হোসেন মৃধা ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কবির উদ্দিন প্রামানিক পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপার মহোদয় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, নড়াইল মহোদয়কে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।
এসময় জনাব মোঃ মমিনুল ইসলাম, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ; জনাব বেগম সেলিনা আক্তার, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ; জনাব সাবরিনা চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; জনাব হেলাল উদ্দিন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; জনাব মোঃ জুয়েল রানা, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; জনাব আমাতুল মোর্শেদা, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), নড়াইল উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম