ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

বিজয়নগরে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ার প্রত্যয়ে যুব দিবস উদযাপিত

রিপোর্টার আবদুল্লাহ আল হৃদয়ঃ-
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

রিপোর্টার আবদুল্লাহ আল হৃদয়ঃ-

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা।
অনুষ্ঠানের সভাপতি সাধনা ত্রিপুরা বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। প্রযুক্তিগত উদ্ভাবন, শিক্ষা, সামাজিক সচেতনতা এবং পরিবেশ সুরক্ষায় তাদের অবদান অনস্বীকার্য।” তিনি আরও বলেন, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে এবং তাদের চলার পথ মসৃণ করতে সরকার ও সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুল কবীর। তিনি যুব উন্নয়নে সরকারের বিভিন্ন গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূইয়া, উপজেলা মৎস্য অফিসার জায়মন জাহান, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি ও মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক সারুয়ার হাজারী পলাশ এবং উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দেব।
বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে মাদকমুক্ত থেকে উন্নত দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। তারা বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, যুব ঋণ গ্রহীতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজয়নগরে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ার প্রত্যয়ে যুব দিবস উদযাপিত

নিউজ প্রকাশের সময় : ০৪:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫