

বিদেশী ষড়যন্ত্রের দোহাই দিয়ে আওয়ামী লীগকে দমানো যাবে না।- মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রায় আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর জৈষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষ্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯সেপ্টেম্বর) বিকেল ৪ টায় জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন ল এর সভাপতিত্বে ও সাবেক উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা জর্জকোরটের পিপি এড. মাহাবুবুল আলম খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পৌর মেয়র ও সহ সভাপতি মিসেস নায়ার কবির, সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।
এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে এসে মিলিত হয়।
প্রধান অতিথি বক্তব্য বলেন, দেশে একটি মহল দেশবিরোধী চক্রান্ত করছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেকবার শারীরিক ও রাজনৈতিক ভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। জিয়া ও এরশাদের আমলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। আল্লাহর অশেষ রহমতে ষড়যন্ত্রকারীদের শত চেষ্টা করেও শেষ করে দিতে পারেনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের মধ্যে অনেক আওয়ামী ছিলেন এবং আছে যারা চায় না জননেত্রী শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসুক। বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধারোপের দোহাই দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আগামী ২০২৪ সালের নির্বাচন মাননীয় শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন গোলাম মহিউদ্দিন খান খোকন, শহর আওয়ামী লীগের সভাপতি হাজী মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ হাজী মোঃ মহসিন, সাবেক দপ্তর সম্পাদক তানজিল আহমেদ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ মো. মহসিন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেন, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, জেলা যুবলীগ সভাপতি এড. শাহানুর ইসলাম, সহ সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মিনারা আলম, সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুব মহিলা লীগ সভাপতি রাবেয়া খাতুন, সাধারণ সম্পাদক আলম তারা দুলি, জেলা শ্রমিক লীগ সভাপতি এম মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফ খান আশা, জেলা কৃষক লীগ আহ্বায়ক সাদেকুর রহমান শরীফ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অপু ও সাধারন সম্পাদক এড. মোঃ আরিফুল ইসলাম সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য যে, বাংলাদেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা‘র জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম