বিপুল পরিমান নকল ঔষধ ও কসমেটিকস সামগ্রিসহ গ্রেফতার এক।

- নিউজ প্রকাশের সময় : ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে

নকল ঔষধ তৈরীর কারখানায় অভিযান, বিপুল পরিমান নকল ঔষধ ও কসমেটিকস সামগ্রিসহ গ্রেফতার এক।
মাননীয় পুলিশ সুপার, ঝিনাইদহ জনাব আজিম-উল-আহসান এর নির্দেশনায় অদ্য ২৬/০৮/২০২৩ খ্রিঃ, সময় অনুমান ১৩.৩০ ঘটিকার সময় ঝিনাইদহ সদর পৌর সভাধীন আমজাদ হোসেন(৬৫), পিতা-মৃত কলম আলী, মশিউর রহমান সড়ক, উপশহর পাড়া, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ এর বসত বাড়িতে জেলা গোয়েন্দা শাখা ঝিনাইদহে কর্মরত এসআই(নিঃ)/খালিদ হাসান, এসআই(নিঃ)/মোঃ সায়েম আলী, এএসআই(নিঃ) মোঃ ইকলাছুর রহমান সমন্বয়ে গঠিত টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নকল ঔষধ তৈরীর কারখানার সন্ধান পায়।
সেখান থেকে বিপুল পরিমান নকল ঔষধ ও কসমেটিকস তৈরীর সরঞ্জামাদিসহ ভেজাল কারখানার মালিক ১) আমজাদ হোসেন (৬৫), পিতা-মৃত কলম আলী, মশিউর রহমান সড়ক, উপশহর পাড়া, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান যে, সে দীর্ঘদিন যাবৎ তার নিজ বাড়ীতে কারখানা স্থাপন করে জার্মানী লোশন, টুথ পাওডার, ইঁদুর মারার ঔষধ , পটাশ, কর্পুর, তুতে, বিষেহরী, সোহাগা, পেপারমেন, ব্লিচিং পাওডার, ডি-ম্যাক্স মলম, ১নং আশ্চার্য মলম, সুরমা, গোলাপজল, আতর সহ বিভিন্ন নকল পণ্য ও ঔষধ উৎপাদন করে আসছে। উক্ত পণ্যে বিভিন্ন প্রকার লেভেল লাগিয়ে জনগনের মাঝে বিক্রয় করিয়া প্রতারণা করে আসছে। এ সংক্রান্তে ঝিনাইদহ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করনের প্রস্তুতি চলছে।
















