
রিপোর্টার: জয়নাল আবেদিন
ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনি প্রচারণার সূচনা উপলক্ষে তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে নাহিদ ইসলাম বলেন, এ জনপদের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত। বাংলার পূর্বপুরুষদের স্মরণ করেই এখান থেকে তাদের নির্বাচনি যাত্রা শুরু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নাহিদ ইসলাম এবারের নির্বাচনকে ‘আধিপত্যবাদ বিরোধী আজাদীর যাত্রা’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই যাত্রার প্রধান এজেন্ডা হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সরকার ও ইসি একটি নির্দিষ্ট দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি দাবি করেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হলে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে।
অনুষ্ঠান শেষে এনসিপি নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসে সংক্ষিপ্ত গণসংযোগ করেন এবং আসন্ন নির্বাচনে দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় থাকার আহ্বান জানান
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম