
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৪, ১০:০৮ এ.এম
বিয়েবাড়িতে কনে পছন্দ না হওয়ায় হামলা, বরের ভগ্নিপতি নিহত

- বিয়েবাড়িতে কনে পছন্দ না হওয়ায় হামলা, বরের ভগ্নিপতি নিহতমোল্লাহাটে বিয়েবাড়িতে কনেপক্ষের হামলায় বরের ভগ্নিপতি নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত আজিজুল হক (৪৫) খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতী গ্রামের শাহাদাত মোল্লার ছেল বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, আংড়া এলাকার শাহাদত মুন্সির মেয়ের সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছি যে, ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় আমার বড় জামাই নিহত হয়েছে।জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম