

সংবাদ দাতাঃ মেহেদী হাসান
বিশ্ব জয় বাংলাদেশী হাফেজের!
লিবিয়ার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ এ বিশ্বের অনেক সনামধন্য হাফেজদের পিছনে ফেলে বাংলাদেশের প্রতিনিধি "হাফেজ আবু তালহা" দ্বিতীয় স্থান অর্জন করে দেশের মুখ বিশ্বের বুকে সমুন্নত রেখেছে।
বাংলাদেশের হাফেজ'রা বরাবরই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় নিজেদের সামর্থের জানান দিয়েছেন।
এর আগে হাফেজ নাজমুস সাকিব,হাফেজ আবু রায়হান, হাফেজ সালেহ আহমেদ তাকরিম সহ অনেকেই দেশের এই এই সন্মান অর্জন করেছে।
দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বরগরা তাদের কে অভিনন্দন জানিয়েছে।
সেই সাথে দুঃখ প্রকাশ করেছে এই হাফেজরা বিশ্বের বুকে ১০০দেশের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পরেও সরকারের পক্ষ থেকে কোন সংবর্ধনার আয়োজন করা হয়নি অথচ আমাদের দেশের ফুটবল অথবা ক্রিকেটেরা মাত্র দশটা পনেরোটা দেশের সাথে প্রতিযোগিতা করে বিজয় হলে তাদেরকে দেশে সংবর্ধনা দেওয়া হয়।তাই তাদের জোর দাবি বিশ্বজয়ী হাফেজদেরকে বাংলাদেশের সরকারিভাবে সংবর্ধনা ও পুরস্কারে ভূষিত করা হোক।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম