
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৫:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৩, ৫:২৯ এ.এম
বেলকুচিতে আ’লীগের অন্তকোন্দলে দু’গ্রুপের সংঘর্ষ, সাংবাদিক-পুলিশসহ আহত ২০

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামীলীগের অন্তকোন্দলকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিক ও পুশিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
এঘটনায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।শনিবার (১৩ মে) বিকেলে বেলকুচি উপজেলা আওয়ামিলীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এঘটনার সংবাদ সংগ্রহের সময় পুলিশের সামনেই ৭১ টিভি'র সাংবাদিক উজ্জ্বল অধিকারীকে মারধর ও ইনকিলাব পত্রিকার আব্দুর রাজ্জাক বাবুকে লাঞ্ছিত করে এমপি গ্রুপের লোকজন।
আহতরা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা হাসপাতাল ও বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং চিকিৎসা নিয়েছে।
আহতরা হলেন, এমপি গ্রুপের আওয়ামী লীগ নেতা আলমাসুর রহমান শিকদার, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পাভেল শেখ, যুব মহিলালীগের সভাপতি সুমা খাতুন, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অর্থ সম্পাদক আন্না খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সাবেক শ্রমিকলীগ নেতা মোতালেব সরকার।
রেজা গ্রুপের সাবেক ছাত্রলীগ নেতা শিপন আহাম্মেদ, যুবলীগ নেতা রিপন বাবু, মনসুর আহাম্মেদ, সাব্বির হোসেন, নাবিন মন্ডল, আব্দুস সালাম, রতন, ওমর ফারুকসহ অন্যান্যরা।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম