ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবিতে কাফনের কাপড় পরে অনশনে শিক্ষকেরা

সংবাদ দাতা মোঃসিফাত শেখ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে

কাফনের কাপড় পড়ে বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে অনশন করছেন শিক্ষকেরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষকেরা।

পূর্বঘোষণা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে শিক্ষকদের অনশন কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে।

অনশন কর্মসূচিতে বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ মিনিটের জন্য দেখা করতে চাই। এর আগ পর্যন্ত আমরা অনশন করে যাব। এতে যদি মৃত্যু হয়, হোক; তবু অনশন বন্ধ করব না।’

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকেরা। গতকাল সোমবার ২১তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা দখল করে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

এর আগে ১৮ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে চার দফা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানপ্রধানদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সক্রিয় তদারকি, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত ইত্যাদি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবিতে কাফনের কাপড় পরে অনশনে শিক্ষকেরা

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩