
আরিফ পণ্ডিত:: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২২-২৩ খ্রি: অর্থবছরের নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু ও জাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় নিবন্ধিত ১৭ জেলের মাঝে গরুর বকনা বাছুর ও ২৬( সেট) ৭৮ জন জেলের মাঝে জাল বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
জেলেদের বিকল্প কর্মসংস্থান উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক এইচ এম এরশাদ, সাংবাদিক ও বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব এর সভাপতি আরিফ পন্ডিত, সাংবাদিক ও চিকিৎসক ইকবাল হোসেন, সাংবাদিক রনি ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম