ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ব্যর্থ তামিম, দিশেহারা প্রাইম ব্যাংক

রিপোর্টার অসীম কুমার দাস
  • নিউজ প্রকাশের সময় : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

ব্যর্থ তামিম, দিশেহারা প্রাইম ব্যাংক চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন তামিম ইকবাল। তবে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। আবাহনী লিমিটেডের দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানের বেশি করতে পারেননি প্রাইম ব্যাংকের এই ওপেনার।৩৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিরেছেন তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলটি অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন তাসকিন আহমেদ। সেখানে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়েছিলেন তামিম, তার ব্যাটের কানায় বল লেগে চলে যায় স্লিপে। সহজ ক্যাচ তালুবন্দি করেছেন নাইম শেখ।তিনে নেমে সুবিধা করতে পারেননি জাকির হাসানও। দুই চারে ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। ১২ বলে ৮ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার।১৯ রানে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারানোর পর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন। তবে দিপু বেশিক্ষণ টিকতে পারেননি। নবম ওভারে তানজিম সাকিবের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১২ বলে ১২ রান।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান তুলেছে প্রাইম ব্যাংক। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও ইমন এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪১ রান করেছে আবাহনী। সেঞ্চুরি পেয়েছেন নাইম শেখ ও নাজমুল হোসেন শান্ত। তাছাড়া ৩৫ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যর্থ তামিম, দিশেহারা প্রাইম ব্যাংক

নিউজ প্রকাশের সময় : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪