ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ব্রাহ্মণবাড়িয়ায় এনজিও কর্মী আহত, কিস্তির টাকা ছিনতাই।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৩:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় এনজিও কর্মী আহত, কিস্তির টাকা ছিনতাই।

ব্রাহ্মণবাড়িয়ায় পদক্ষেপ নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কিস্তির টাকা আদায় করে ফেরার পথে মাঠকর্মীকে ছুরিকাঘাত করে এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১০ সেপ্টেম্বর) রাতে সাড়ে ১০ টাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আখাউড়া -বরিশল সড়কের বড়বাজার ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত মাঠকর্মীর নাম শাকিব মিয়া।

আহত শাকিব মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রহমতাবাদ গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি বেসরকারি সংস্থা পদক্ষেপের আখাউড়া উপজেলায় মাঠকর্মী হিসেবে কর্মরত।
পদক্ষেপের আখাউড়া  ব্রাঞ্চ ম্যানেজার রাসেল আহামেদ জানান, প্রতিদিনের মত শাকিব বরিশল এলাকা থেকে পদক্ষেপের কিস্তির টাকা তুলে হেঁটে ফিরছিলেন। এ সময় ব্রিজ এলাকায় পৌঁছা মাত্র চার/পাঁচজন যুবক তার পথরোধ করেন।
পরে তার কাছে থাকা ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা ছিনিয়ে নিতে ভয় দেখান। তিনি টাকা দিতে না চাইলে ছুরিকাঘাত করে তার কাছে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাজীব হোসেন ভূঁইয়া বলেন, গুরুতর আহত এনজিও কর্মীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় এনজিও কর্মী আহত, কিস্তির টাকা ছিনতাই।

নিউজ প্রকাশের সময় : ০৩:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩