
ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পরিদর্শন।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো তোফায়েল ইসলাম।
বুধবার(২৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের অধীন সেন্দায় ইকো পার্ক ও বিদ্যালয় ও স্থানীয় পরিষদ পরিদর্শনে আসেন তিনি।
পরিদর্শনের শুরুতেই জেলা প্রশাসক কার্যালয়ে সার্বজনীন পেনসন স্কীম বুথ উদ্ভোধন করেন। পরিদর্শনে পথে সেন্দ ইকো পার্ক উদ্ভোধন করেন। ধীরেন্দ্রনাথ দত্ত পাঠাগার ঘুরে দেখেন। বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনের সময় স্মৃতি স্বরুপ চারাগাছ রোপন করেন।
এছাড়াও বিভাগীয় কমিশনার পরিদর্শনের সহযোগিতায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো শাহগীর আলম , এডিসি(সাধারন) মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ সেলিম, উপজেলা ভূমি অফিসার ,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ , জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সদস্যসহ জেলা ও উপজেলার সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।
রামরাইল ধীরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, সেন্দ ভূমি অফিস, রামরাইল ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা পরিদর্ষনের সময় পৌরসভার মেয়র ও কাউন্সিলর, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, প্রধান নির্বাহী,বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভূমি অফিসের ভূমি অফিসারসহ সকল স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মহোদয়ের পরিদর্শন শেষে বিকাল ৩ টায় ডিসি ফুটবল গোল্ড কাপ টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম