
ব্রাহ্মণবাড়িয়ায় রেলক্রসিংয়ের সিগন্যাল রিকশা অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় রায়হান মিয়া (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে জেলার পৌরসভার পুনিয়াউট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত রায়হান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে। পরিবার নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।এছাড়াও রায়হানের শিশুকন্যা ইকরা জাহান ইফতি (৮) গুরুতর আহত হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে তিতাস কমিউটার ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরেন রায়হান। পরে স্টেশন থেকে রিকশায় করে বাসায় যাওয়ার পথে পুনিয়াউট রেলক্রসিং অতিক্রমের সময় ঢাকা থেকে আসা নোয়াখালীগামী নোয়াখালী মেইল ট্রেনটি তাদের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রায়হান ও তার শিশুকন্যা ইফতি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম