

সরকারের নির্ধারিত ডিমের বাজার মূল্য স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২০ সেপ্টেম্বর ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টি এ রোডের ফারুকি বাজারের ডিমের আড়ৎসহ বিভিন্ন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার নেতৃত্ব এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ডিম আমদানিকারক প্রতিষ্ঠানসহ কয়েকটি ডিমের আড়তকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অভিযানে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। এর মধ্যে পাকা রশিদ না দেওয়ায় ডিম পাইকারী কারক মৈসাস ওয়াহিদ ট্রেডাস ১২ হাজার, হেলাল ট্রেডাস,মেসার্স আকলিমা ডিমের আড়ৎ ১০ হাজার ও ইব্রাহীম ট্রেডাসকে ৭ হাজার টাকা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় বাজারের একটি ডিমের আড়ত মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, বাজার নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। তার সঙ্গে জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম