ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় কাতার ফেরত যুবক নিহত।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ১২:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১৬৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় কাতার ফেরত যুবক নিহত।

এম কে খোকন

ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ

০৫ অক্টোবর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে আল আমিন (৩৮) নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) বিকালে সদর উপজেলা বিরাসার-লালপুর সড়কে দূর্ঘটনায় পড়ে আহত হলে রাতে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আল আমিন সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের পশ্চিম পাড়ার সুরুজ মিয়ার ছেলে। তিনি কাতার প্রবাসী ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আল আমিন কাতার থেকে দুই মাস আগে ছুটিতে দেশে আসেন। বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে নাটাই বটতলী বাজার এলাকার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কবরস্থানের দেয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পথচারীরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তার শারীরিক অবস্থা অবনতি দেখে ঢাকায় উন্নত চিকিৎসার জন্যে প্রেরণ করেন। রাতে সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ঢাকায় নেওয়ার পর এক প্রবাসীর মৃত্যুর খবর জানতে পেরেছি। ঘটনাস্থলে ও আল-আমীনের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশের প্রস্তুতি চলছে। তবে মৃত্যুর ব্যাপারে পরিবারের পক্ষ হতে এখনও কোন অভিযোগ পাইনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় কাতার ফেরত যুবক নিহত।

নিউজ প্রকাশের সময় : ১২:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩