ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১১১ বার পড়া হয়েছে

আজ ঐতিহাসিক ৭ই মার্চ। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।বৃহস্পতিবার(৭ মার্চ) সকালে পৌর এলাকার বঙ্গবন্ধু স্কয়ারের স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শ্রদ্ধাঞ্জলীর মাধ্যমে স্মরণের পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরে গার্ড অব অনার প্রদান শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদের  প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ মাহমুদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ: কুদ্দুস ,জেলা সিভিল সার্জন ভারপ্রাপ্ত ডা. সাখাওয়াত হোসেন,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন, সুশীল সমাজ নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবন্দ, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীর মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।  অপরদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সার্বিক সহযোগিতায় এবং সিভিল সার্জন কার্যালয়ের উদ্যাগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,ব্লাড প্রেসার- সুগার, রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. হাবিবুর প্রথমে রক্তের গ্রুপ নির্ণয় করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন রক্তদান করেন।দিবসটি উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিপি এড. মাহবুবুল আলম খোকনসহ সিনিয়র নেতৃবৃন্দ । এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে দিবসটি যথাযথভাবে পালন করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য এবং জনপ্রতিনিধীরা। এদিকে জেলার প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। বিকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

নিউজ প্রকাশের সময় : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪