
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।বুধবার(১৭ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কদ্দুছ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সহসভাপতি হাজী মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ভুঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ ও ওয়াছেল সিদ্দিকী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযোদ্ধে বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকার ভুমিকা ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম