ব্রাহ্মণবাড়িয়ায় যানবাহনের আচরনবিধি ভঙ্গের দায়ে জরিমানা।

- নিউজ প্রকাশের সময় : ০৩:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় যানবাহনের আচরনবিধি ভঙ্গের দায়ে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যানবাহনে নির্বাচনী পোস্টার লাগানো আচরণবিধি ভঙ্গের দায়ে ৬ হাজার আটশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে পৌরশহরের অবকাশের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জামশেদুল আলম এ জরিমানা করেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে জেলা শহরের পৌর এলাকায় অটোরিকশায় ও মাইক্রোবাস চলাচলের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় ২ টি মাইক্রোবাস ও চারটি অটোরিকশা চালককে জরিমানা করেন। দুইটি মাইক্রোবাস গাড়ির মধ্যে ঢাকা মেট্রো -চ(১৫-৩২৫০) ও ঢাকা মেট্রো-ঘ(১২-৩৫৪৯) কে ছয় হাজার টাকা জরিমান করেন। এছাড়াও ৪টি অটোরিকশা কে দুই শত টাকা করে আটশত টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যানবাহনে কোন প্রকার প্রার্থীদের পোস্টার লাগানোর নিষধ থাকার কারনে এই অভিযান পরিচালনা করেন নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জামশেদুল আলম
এসময় আচরণ বিধিমালা লঙ্ঘন করে নৌকার প্রার্থী ও স্বতন্ত্রপ্রার্থীর পোস্টার অটোরিকশা ও মাইক্রোবাসে লাগোনার কারণে মোট ৬ হাজার আটশত টাকা অর্থদণ্ড দেওয়া হয়। কয়েকজন অটোরিকশা চালক আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ টহল কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।















