ব্রাহ্মণবাড়িয়ার ১২ ছাত্রনেতার স্মরণে মিলাদ মাহফিল

- নিউজ প্রকাশের সময় : ০৪:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১১ ছাত্রলীগ নেতা সহ ১২ জনের ১৩ম মৃত্যু বার্ষিকী রবিবার(৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় জেলার পৌর শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগ নেতাদের সম্মানে স্থাপিত স্মৃতি সৌধে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন জানায় এবং মিলাদ মাহফিল ও শহীদের আত্মার মাগফিরাত কামনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ এম মাহবুব আলম, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০১১ সালের জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়া -০৩ (সদর ও বিজয়নগর) আসনের উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোকতাদির চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর ৪ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ জিয়ারত শেষে ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের ১১ জন ছাত্রনেতা সহ ১২ জনের মৃত্যু হয়। এর পর থেকে প্রতিবছর ৪ ফেব্রুয়ারি নিহত ছাত্রনেতাদের স্মরণে দোয়া ও আলোচনা সভা করে আসছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেহেদী আলম শান্ত, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক এজিএস আরিফুল ইসলাম বাবু , জেলা ছাত্রলীগ নেতা শওকত হোসেন লিয়েন, মোর্শেদ আলম, শাহজাহান রহমতুল্লাহ রুমেল, অ্যাডভোকেট জিয়াউল আমিন রিয়াদ, শেখ রায়হান উদ্দিন, হাফেজ আবদুল্লাহ মাসুদ তানভীর, মোঃ ইমরানুর রেজা ইমরান, নুরুল আসিফ চৌধুরী ও মিজানুর রহমান। এর পরেরদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোঃ আলমগীর এদিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখনো পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন জেলা ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন পাভেল তখনকার সময় এই দূর্ঘটনায় নিহত ১১ ছাত্রলীগ নেতাদের স্মরণীয় করে রাখতে তাদের সম্মানে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিসৌধ।










