

২৮ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদেন নমিনেশন ক্রয় ও জমাদান উপলক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ছয়টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী, নির্বাচনি এজেন্ট, এবং প্রতিনিধিদের অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম সম্পর্কে প্রশিক্ষিত করে তুলতে এই কর্মশালার আয়োজন করা হয়।
২৮ নভেম্বর, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসারের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম।
কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রশিক্ষণ এবং দিক নির্দেশনা প্রদান করা হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম