
ব্রাহ্মণবাড়িয়া শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।
দেশের শহীদ মেধাবী ও গুণীজনদের স্মরণে
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে পৌরশহরের কাউতলী বাসস্ট্যান্ড মোড়ে হিরন্ময় স্মৃতিসৌধ চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবিরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এছাড়াও জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন মিডিয়ায় কর্মরত প্রিয় ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে করা হয়েছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম