
গণ অধিকার পরিষদের সহযোগি সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নতুন আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার( ০৯ নভেম্বর) যুব অধিকার পরিষদের সদর উপজেলা আহবায়ক হিসেবে মোঃ মোস্তাকিম ভূইয়া ও মাও. মাসুদুর রহমানকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করে।
যুব অধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ মাসুম আহমেদ ও জান্নাতুল সাকি(সাফিয়া) স্বাক্ষরিত বিজ্ঞপ্তি শনিবার সন্ধ্যায় সংগঠনটির নিজস্ব পেইডে প্রকাশ করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোঃ মোস্তাকিম ভূইয়া আহবায়ক ও মাও. মাসুদুর রহমানকে সদস্য সচিব করে আগামী তিন মাসে জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আওতাধীন যুব অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
নতুন কমিটিতে ৬জনকে যুগ্ন-আহবায়ক, যুগ্ন সদস্য সচিব ৬ জন ও ৪জন কার্যকরী সদস্য করা হয়েছে। যগ্ন আহবায়করা হলেন- মোঃ আসলাম খান, মোঃসদীপু চৌধুরী, মোঃ আলমগীর, মোঃ নাঈম, হাসিবুল ইসলাম দেলোয়ার, নজরুল ইসলাম এবং যুগ্ন-সদস্য সচিব রফিকুল ইসলাম, মীর কাসেম, আফরোজা শফি, তারিকুল ইসলাম, সামিউল ইসলাম( প্রবাল), হাফেজ সালমান হাবিব এবং কার্যকরী সদস্যরা হলেন,রফিকুল ইসলাম সৌরভ, সানিম আহমেদ, জুনাইদ ইসলাম ও মোঃ শরিফুল ইসলাম।
গণ অধিকার পরিষদের কার্যক্রমকে গতিশীল করবে বলে আশা ব্যক্ত করেন নতুন দায়িত্ব নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম