ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ১৬জনই আওয়ামী লীগের মনোনয়ন চান।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ১৬জনই আওয়ামী লীগের মনোনয়ন চান।

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন ভোট ৫ নভেম্বর। গত ৩০ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য ও বিএনপির সময়ে সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঞার মৃত্যুতে গত ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন। পাশাপাশি উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। তফশিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর এই আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংশ্লীষ্ট দলীয় সূত্রে জানা যায় ১৯৭৩ সালের পর এই আসনে নির্বাচনে আওয়ামী লীগের কোন প্রার্থী ছিল না। এবার সেই সুযোগ হাত ছাড়া করতে নারাজ স্থানীয় নেতাকর্মীরা। এদিকে এই আসনের উপ-নির্বাচনে অংশ নিয়ে নৌকার মাঝি হতে চান অনেকেই।

সর্বশেষ তথ্য অনুযায়ী পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), মঈন উদ্দিন মঈন, অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী, অধ্যক্ষ ড. শাহজাহান আলম সাজু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, অ্যাডভোকেট নাজমুল হোসেন, অ্যাডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসার, সাংবাদিক এমডি জালাল, অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, ডাঃ আশীষ কুমার চক্রবর্তী, হাজী ছফিউল্লাহ মিয়া, শাহ মফিজ, প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ), আঃ হান্নান রতন ও প্রয়াত আবদুস সাত্তার ভুঁইয়ার পুত্র মাইনুল হাসান তুষার।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসন। দুই উপজেলায় রয়েছে ১৭টি ইউনিয়ন এর মধ্যে সরাইল উপজেলায় রয়েছে ৯ ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলা রয়েছে ৮ টি ইউনিয়ন। ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ১২৩ জন। এর মধ্যে সরাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১৫৩ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩৬৮ জন। মহিলা ভোটার ১ লাখ১২ হাজার ৭৮৫জন। আশুগঞ্জ উপজেলা ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন। পুরুষ ভোটার ৬৯ হাজার ২৬৯ জন ও মহিলা ৬৩ হাজার ৭০১ জন।

আসন-২৪৪ (ব্রাহ্মণবাড়িয়া-২) উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করেছেন ১৬ জন।

উল্লেখ্য যে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী রহস্যময় আসনটিতে (সরাইল- আশুগঞ্জ) এ নিয়ে তৃতীয়বারের মত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ১৬জনই আওয়ামী লীগের মনোনয়ন চান।

নিউজ প্রকাশের সময় : ০৪:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩