
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নৌকার সমর্থনে ইতালি প্রবাসী হানিফেরশোডাউন।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতীকে প্রার্থী ফয়জুর রহমান বাদলের সমর্থনে বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালি প্রবাসী মোঃ হানিফের নেতৃত্বে নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০২৩) দুপুর ২ টাই নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার সময় এই বিশাল মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে ।
পথসভা ও গণসংযোগে আওয়ামী লীগের নবীনগর উপজেলা সভাপতি ও নৌকার প্রতীকে মাঝি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল বলেন,দেশের
উন্নয়নের ও যুব সমাজকে রক্ষা করতে হবে। সমাজে অপরাধ ও বিশৃঙ্খলামুক্ত জীবনযাপন করতে আমার যা যা দরকার তা করব।এরজন্য আমাকে বিজয় করে আনার বিকল্প নাই। সরকার সহায়তায় এলাকার সকল উন্নয়নের কাজ করার চেষ্টা করব।
উক্ত নির্বাচনী গণসংযোগ সভায় ইতালি প্রবাসী মোঃ হানিফ বলেন, আমরা টিয়ারা বাসী বাদল ভাই কে পেয়ে অনেক খুশি। আমরা আগামী নির্বাচনে গ্রাম হতে সর্ব্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করব। আমাদের গ্রাম একটি অবহেলিত ও অনুন্নত এলাকা। আশা করি বাদল ভাই এমপি হওয়ার পর আমাদের এলাকার সমস্যা সমাধানে সচেষ্ট হবেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম