ব্রাহ্মণবাড়িয়া -৬টি আসনের মনোনয়ন প্রত্যাশী যারা।
- নিউজ প্রকাশের সময় : ০২:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া -৬টি আসনের মনোনয়ন প্রত্যাশী যারা।
২৩ নভেম্বর ২০২৩
সম্ভাব্য বিএনপি বিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্যে ৪দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ৫৪ জন। স্ব-স্ব আস্থাভাজন ও অনুসারী দলীয় নেতাকর্মী সাথে নিয়ে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে মনোনয়নপত্র কেনার সংখ্যা আরো বাড়তে পারে ধারণা করা হচ্ছে।
সবচেয়ে বেশি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে। এ পর্যন্ত এই আসনের জন্যে সর্বোচ্চ ১৩ জন দলের মনোনয়ন ফরম নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসন থেকে মনোনয়ন প্রত্যাশিরা হলেন—
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে দলের মনোনয়নের জন্যে ফরম নিয়েছেন বর্তমান সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক উপ-কমিটির সদস্য এমএ করিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা এ কে এম আলমগীর, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা নাজির মিয়া ও তার স্ত্রী উপজেলা আওয়ামী লীগ নেত্রী মোছাম্মৎ রোমা আক্তার, ফান্দাউক ইউপি চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফারুক, আওয়ামী প্রজন্ম লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. ইখতেশামুল কামাল, প্রভাষক ইমরান হাই জাবেদ, কৃষক লীগ নেতা আদেশ চন্দ্র দেব, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ নেতা এডভোকেট রাকেশ চন্দ্র সরকার।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জন্যে মনোনয়ন ফরম নিয়েছেন সদ্য উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, ২০১৮ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক মাইনুদ্দিন মঈন, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক ছাত্রনেতা আবদুল হান্নান রতন, কামরুজ্জামান আনসারী, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী, সরাইল আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নাজমুল হোসেন, আশুগঞ্জ আওয়ামী লীগ সভাপতি হাজী ছফিউল্লাহ মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান, সরাইল যুবলীগ নেতা এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, জাপান যুবলীগ নেতা আবু শামীম পিয়ার পলাশ, সরাইল ছাত্রলীগের সাবেক নেতা মো. জালাল মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জন্যে মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সুইডেন প্রবাসী ও আওয়ামী লীগ নেতা জহিরুল হক চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বর্তমান সংসদ সদস্য আনিসুল হক, সাবেক সংসদ সদস্য এডভোকেট আলহাজ মো. শাহআলম, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এ কেএম বদিউল আলম জামাল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার রায়, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ন সাহা মনি, জেলা যুবলীগ নেতা তসলিমুর রেজা, কসবা যুবলীগের সাবেক নেতা হাজী মো. লুৎফুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন- বর্তমান সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবাদুল করিম বুলবুল, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কমিশনার একেএম মমিনুল হক সাঈদ,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীললীগের ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী মোরশেদ হোসেন কামাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও কেন্দ্র্রীয় উপকমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহম্মদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সহসম্পাদক মোঃ আলামিনুল হক আলামিন, নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুন্নাহার বেগম, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁঞা, , বাংলাদেশ আওয়ামীলীগ যুব ও ক্রীড়া উপ কমিটি সদস্য ও সাবেক সহ সম্পাদক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগের মোহাম্মদ আবু আব্বস ভূইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও বঙ্গবন্ধু ব্যারিস্টার’স কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম নবী,বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটি সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সদস্য এডভোকেট মোঃ খোরশেদ আলম।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বর্তমান সংসদ সদস্য ক্যাপ্টেন অব. এ বি তাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন আহমেদ মহি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রফিকুল ইসলাম আবুল ও এডভোকেট দিদার হোসেন রেজভী, বাঞ্ছারামপুর আওয়ামী লীগ নেতা সাঈদ আহমেদ বাবু, এডভোকেট হাবিবুর রহমান বাদল ও মো. গোলাম মোস্তফা কামাল, ঢাকা বাড্ডা আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ধীরন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার এ কে মাহবুবুল হক দলের মনোনয়ন ফরম কিনেছেন।
দ্বাদশ জাতিসংঘের সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করার শেষ সময় আগামী ৩০শে নভেম্বর শেষ হচ্ছে। যদি এরমধ্যে বিএনপি নির্বাচনে আসে তাহলে নির্বাচনের ছক পাল্টাবে নয়ত আবার আরেকটি ২০১৪ সালের মত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে অনেক ভোটার ও সচতন মহল মনে করেন।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দলীয়, জোট, মহাজোট ও স্বতন্ত্র হিসেবে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন বা করবেন তাদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। এই ছয়টি আসনে যদি কিংবা প্রশ্নের মধ্যে দিয়ে জানা যাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দল, জোট ও মহাজোটের মনোনীত প্রার্থীদের তালিকা।















