ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ পুল দিবস পালিত।

- নিউজ প্রকাশের সময় : ১০:০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে ৪২তম ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ ওবায়দুর রউফ পলু দিবস পালিত হয়েছে।
বুধবার(২৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা পৌর শহরের পৌরমুক্ত মঞ্চ মাঠে এই আলোচনা সভা আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ হাসান এর সভাপতিত্বে প্রধাস অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ জেড এম আরিফ হোসেন। ব্রাহ্মণবাড়িয়া অংকুর শিশু কিশোর সংগঠনের সভাপতি আনিছুর হক রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ মীর মুগ্ধর পিতা ও সাবেক সভাপতি জেলা উন্নয়ন পরিষদের মীর মোস্তাফিজুর রহমান, এড. কফিল উদ্দিন, জেলা উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক আলী মাউন পিয়াসসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা, উপজেলা ও পৌর উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে শেরপুর কবরস্থানে শহীদ পলুর রূহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করা হয়। এছাড়াও সকল মসজিদ, মন্দির, গীর্জায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।












