সংবাদ শিরোনাম ::
ভাকুর্তাতে শেখ রাসেল এর জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’উদযাপন।
মোঃ ফয়সাল হোসেন (স্টাফ রিপোর্ট সাভার)
- নিউজ প্রকাশের সময় : ০৫:১৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

ভাকুর্তাতে শেখ রাসেল এর জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’উদযাপন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল এর জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে ভাকুর্তা ইউনিয়ন পরিষদে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সূযোগ্য চেয়ারম্যান হাজী মো. লিয়াকত হোসেন মহোদয়। এতে আরো উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড এর মেম্বার হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন (মেম্বার) ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বাররা এবং আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও ভাকুর্তা ইউনিয়নের সাধারণ জনগণ মিলাদ মাহফিলের পরে ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন প্রান্তে এ আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
















