ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

ভারতের রানঘাটে বিএসএফের গুলিতে জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের ফরহাদ নামে একজন আহত হয়েছে।বর্তমানে চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছে

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ০৩:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ৫৬৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি নতুনপাড়ার ফরহাদ হোসেন (৩২) নামে এক বাংলাদেশী বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। অবৈধভাবে ধুড় (মানুষ) পার করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতেতিনি আহত হন। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুরের জলুলী মাটিলা সীমান্তে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ফরহাদ হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি নতুনপাড়ার ফরজ আলীর ছেলে। তিনি মহেশপুর উপজেলার জলুলী গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ হোসেন জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে তার এক বন্ধুর আত্মীয়কে চোরাইপথে ভারতে পাঠানোর জন্য মহেশপুর উপজেলার জলুলী মাটিলা সীমান্তে যান। সীমান্তের খাল পার হয়ে তারা ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে।এ অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তের দিকে দৌঁড় দেন। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।ফরহাদ হোসেনের শ্বশুর মহেশপুর উপজেলার জলুলী গ্রামের বাসিন্দা শামছুল হক বলেন, ফরহাদ ডান কাঁধে গুলিবিদ্ধ হয়েছে। তার শরীরের ভিতরে গুলির ছররা থেকে গেছে। চিকিৎসকরা বলেছেন, অপারেশন করে বের করতে হবে। তবে তার শারীরিক অবস্থা শংকামুক্ত। তিনি বলেন, আমাদের এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ যাতায়াত করে। এদের স্থানীয় ভাষায় ধুড় বলা হয়। আমার জামাই জীবনে প্রথম ধুড় পার করতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছে। তাদের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে হলেও আমাদের এখানে বসবাস করে।যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, গুলিবিদ্ধ এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে গুলির অংশ রয়েছে। অপারেশন করে বের করতে হবে। তবে তিনি শংকামুক্ত বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের রানঘাটে বিএসএফের গুলিতে জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের ফরহাদ নামে একজন আহত হয়েছে।বর্তমানে চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছে

নিউজ প্রকাশের সময় : ০৩:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪