ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

ভারত ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

রিপোর্টার তামান্না ইসলাম হাবিবা
  • নিউজ প্রকাশের সময় : ১০:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক হওয়ার কথা রয়েছে আজ। বৈঠকে ভারতের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা।গত কয়েকদিন ধরেই ভারতের বিরোধিতা করে বিএনপি নেতারা বিক্ষিপ্তভাবে নানা বক্তব্য দিয়ে আসছেন। সে বিষয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা হতে পারে বলে জানা গেছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এর আগে গত ২০ মার্চ দলীয় কার্যালয়ে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। সেদিন তিনি নিজের ব্যবহার করা ভারতীয় চাঁদর ছুঁড়ে ফেলে নেতাকর্মীরা তাতে আগুন ধরিয়ে দেয়।বিশেষ করে সেদিন থেকেই বিএনপির ভারতবিরোধিতার বিষয়টি বেশ আলোচনায় আসে। দলের নেতাদের আরও কয়েকজন ভারতবিরোধী বক্তব্য দেন। তবে রিজভীর ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে দলের নেতাদের মধ্যে ভিন্নমতও আছে।রোববার গণমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারত বিষয়ে অবস্থান কি হবে, সে বিষয়ে এখনো দলীয় ফোরামে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আজকে দলীয় ফোরামে আলোচনা হতে পারে।তিনি আরও বলেন, বাংলাদেশের বিগত চারটি নির্বাচনে ভারত বাংলাদেশের একটি অবৈধ সরকার প্রতিষ্ঠায় সমর্থন ও সহযোগিতা করেছে। এতে বৃহৎ গণতান্ত্রিক দেশ হয়েও ভারত বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এখন দেশের আপামর জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাদের সেই বিবেচনা-বোধকে আমরা বাধা দিতে পারি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারত ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

নিউজ প্রকাশের সময় : ১০:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪