ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

ভিডিও গেম খেলার সময় ট্রেনের ধাঁক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

সেহরি খাওয়ার পর বাড়ির পাশে রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলার সময় ট্রেনে কেটে সৈয়দ জিহান নামে এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন। শনিবার (৩১ মার্চ) ভোরে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়াসংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৈয়দ জিহান শহরের ঠেঙ্গামারা পলিটেকনিক ইন্সটিটিউটের কারিগরি শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র ও জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া মহল্লার সৈয়দ সুজনের ছেলে।পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের জানান, রেললাইনে গেম খেলায় মগ্ন থাকা অবস্থায় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে জিহান রেললাইনের পাশে পড়ে জ্ঞান হারান। সকাল ৬ টার দিকে প্রতিবেশী এক নারী তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এবিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠানো হয়েছে। বগুড়া থানা পুলিশের ময়নাতদন্ত শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিডিও গেম খেলার সময় ট্রেনের ধাঁক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

নিউজ প্রকাশের সময় : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪