
রিপোর্ট: ফয়সাল হোসেন**
ভূ/মকম্প—মানুষের দৃষ্টিতে এটি একটি প্রাকৃতিক ঘটনা হলেও, মুমিনের দৃষ্টিতে এটি আল্লাহর এক বিশেষ নিদর্শন। শক্ত মাটি যখন কেঁপে ওঠে, পৃথিবীর স্থিরতা যখন মুহূর্তে ভেঙে যায়, তখন মানুষ উপলব্ধি করে যে এই দুনিয়ার মালিক সে নয়—বরং আল্লাহই সবকিছুর একমাত্র নিয়ন্ত্রক।
ইবনুল কাইয়িম রহ. বলেছেন—
“যখন মানুষের গুনাহ বাড়ে, আল্লাহ নানান নিদর্শনের মাধ্যমে বান্দাকে সাবধান করে দেন; যাতে সে ফিরে আসে।”
এই দৃষ্টিকোণ থেকে ভূমিকম্পও মানুষের জন্য একটি স্মরণ করিয়ে দেওয়া, একটি দয়া, একটি সতর্কবার্তা—ফিরে আসো তোমার রবের দিকে, ভুলে যেও না কে তোমাকে রক্ষা করেন।
আজকের ভূমিকম্পে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা গেলেও মুমিনের মনোভাব আলাদা। মুমিন ভয় পায়, কিন্তু দিশাহীন হয় না; ভরসা হারায় না। কারণ সে জানে—
আল্লাহ চাইলে বাঁচাবেন, রক্ষা করবেন, পথ দেখাবেন।
একটি কাঁপনেই সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে—
এই বাস্তবতা মানুষকে স্মরণ করিয়ে দেয়, আমরা যত উন্নত, যত শক্তিশালীই হই না কেন, সৃষ্টিকর্তার সামনে আমরা অতি ক্ষুদ্র। হয়তো আমাদের গুনাহ আল্লাহ অপছন্দ করেছেন। হয়তো আমরা তাঁর নির্দেশ থেকে দূরে সরে যাচ্ছিলাম। তাই এই কাঁপুনি মানুষের প্রতি এক ডাকে বলা—ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো।” এমন মুহূর্তে মুমিনের জবান স্মরণে থাকে—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আর হৃদয়ে জাগে— আস্তাগফিরুল্লাহ,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশেষজ্ঞদের মতে, কিয়ামতের দিন পৃথিবী আরও ভয়ংকরভাবে কেঁপে উঠবে। আজকের এই ভূমিকম্প যেন সেই দিনের শুধু একটি ক্ষুদ্র ঝলক—একটি স্মরণ করিয়ে দেওয়া যে, প্রস্তুতির সময় এখনই।
মানুষের জীবনে বিপদ-আপদ আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষাই মানুষকে নরম করে, গোনাহ থেকে ফিরে আসতে সাহায্য করে, এবং হৃদয়কে ঈমানের আলোয় শুদ্ধ করে। তাই বলা যায়—
আজকের ভূমিকম্প শুধু ভয় নয়, বরং একটি শিক্ষা, একটি তাওবার সুযোগ, একটি ইঙ্গিত—
আল্লাহই একমাত্র রক্ষাকারী।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম