ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ভোটগ্রহণ শুরু  নির্বাচন চলচ্চিত্র শিল্পী সমিতি

সৈয়দ মো স্বাধীন রিপোর্টার
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

১৯ এপ্রিল আজ নির্বাচন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচন। শুক্রবার সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।গঠনতন্ত্র অনুযায়ী, গণনা শেষে আজই ফল প্রকাশ করতে হবে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে নায়ক, নায়িকাসহ শিল্পীদের আগমনে এফডিসি প্রাঙ্গণ মুখর হয়ে উঠছে।২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো— মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ। এ উপলক্ষ্যে রমজান মাসব্যাপী প্রচার চালিয়েছেন দুই প্যানেলের প্রার্থীরা। যদিও এবার নির্বাচন ঘিরে নেই তেমন কোনো উত্তেজনা।এবার নির্বাচনে মোট ভোটার ৫৭১ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ৫০ জন। জায়েদ-মিশা প্যানেল ক্ষমতায় থাকাকালে অনেকের ভোটাধিকার বাতিল হয়েছিল। এর পর কাঞ্চন-নিপুণ প্যানেল বিজয়ী হয়ে এলে উচ্চ আদালত থেকে ১০৩ জন ভোটাধিকার ফিরে পান। নতুন ও ভোটাধিকার ফিরে পাওয়া ১৫৩ জন ভোটার এবার নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটগ্রহণ শুরু  নির্বাচন চলচ্চিত্র শিল্পী সমিতি

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪