ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্নের কারন নেই সভায় বল্লেন ইসি,

সৈয়দ মো স্বাধীন গাজীপুর জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর বলেছেন, আপনারা দেখেছেন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি বেশি থাকে। আমাদের যেগুলো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে ভোটার উপস্থিতি খুবই ভালো। কোনো কোনো ক্ষেত্রে ভোটার উপস্থিতি ৮০ ভাগ ছাড়িয়ে গেছে। তবে গাজীপুরে কেমন হয় তা এ মুহূর্তে বলতে না পারলেও উদ্বিগ্নের কিছু নেই আমরা আশা করছি এখানেও উপস্থিতি ভালো হবে। কেননা এখানে প্রার্থীরা স্থানীয় পর্যায়ে থাকেন, ভোটারদের সঙ্গে তাদের ভালো যোগাযোগ আছে।তিনি আরও বলেন, আপনারা দেখেছেন গাজীপুর সিটি নির্বাচন ও সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত হয়েছে। যে কর্মকর্তারা সেই নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন তারাই এবার দায়িত্ব পালন করবেন। তারা সেই অভিজ্ঞতার আলোকে এবারের উপজেলা নির্বাচন আরো ভালো করবেন। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনে তাদের সর্বাত্মক সহযোগিতা করে যাবে।নির্বাচন কমিশনার আলমগীর বলেন, আমাদের পক্ষ থেকেও কিছু বিষয় আছে, টিভিতে, পত্রিকায়, ফেসবুকে, ইউটিউবে বিজ্ঞাপন প্রচার করা হয়। প্রার্থীরাও প্রচার করেন, সবমিলিয়ে ভোটাররাও এখন খুবই সচেতন। এখন ডিজিটাল মাধ্যমে ব্যাবহার প্রচারের অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা ডিজিটাল মাধ্যমে প্রচার, প্রাচরনা ভোটারদের সঙ্গে সাক্ষাৎ এগুলো আমরা উন্মোক্ত করে দেয়া হয়েছে।গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন এই সভায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্নের কারন নেই সভায় বল্লেন ইসি,

নিউজ প্রকাশের সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪