
মোঃ আল আমীন ভোলা জেলা প্রতিনিধি।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থায় জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচ দফা দাবি ঘোষণা করেছে। এ দাবির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভোলার মনপুরা উপজেলা জামায়াতের উদ্যোগে মনপুরা জামায়াতে ইসলামীর দলিয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আমিমুল ইহসান জসিম জামায়াতে ইসলামী মনপুরা উপজেলা আমির।
সভাপতির বক্তব্যে আমিমুল এহসান জসিম বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে এই আন্দোলনের কোনো বিকল্প নেই। ২০২৪ সালের জুলাই-আগস্টে সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটলেও জনগণের রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য এখনো আইনগত স্বীকৃতি পায়নি। তাই জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি প্রদান এবং এর আলোকে নির্বাচন আয়োজন জরুরি। অন্যথায় অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন প্রকৃত গণতন্ত্র চায়, যেখানে জবাবদিহি থাকবে এবং নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে। জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। এবং ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
প্রদান অতিথির বক্তব্য রাখেন সাবেক মনপুরা উপজেলা জামায়াতে ইসলামের আমির ও জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হাফেজ রফিকুল ইসলাম ,
আরো বক্তব্য রাখেন মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর ৫নং কলাতলি ইউনিয়ন এর সভাপতি জসিম উদ্দিন, ১ নং মনপুরা ইউনিয়ন আমির মাওলানা সাহ ইমরান চৌধুরী, হাজির হাট ইউনিয়ন আমির হাফেজ মাওলানা জামাল উদ্দিন, সূরা ও কর্মপরিষদ সদস্য মতিউর রহমান নিজামি, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন মাওলানা ইউনুস,
সঞ্চালনা করেন মনপুরা উপজেলা জামায়াতের সেক্রেটার মাওলানা আলাউদ্দিন ফরাজি।
বক্তারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশের মানুষ আর প্রহসনের নির্বাচন দেখতে চায় না। জনগণ তাদের রক্তের বিনিময়ে গণতন্ত্রের পথ সুগম করেছে। এখন সেই অর্জনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না। এই দাবি বাস্তবায়ন করতে না পারলে ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা গণআন্দোলনের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছি। জনগণের দাবি আদায়ের জন্য জামায়াত ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করছে এবং করবে।
বক্তারা আরো বলেন , ফ্যাসিস্ট সরকারের অপকর্ম ও দুর্নীতির বিচার না হলে জনগণের আস্থা ফিরে আসবে না। আমরা দৃশ্যমান বিচার চাই। গণতন্ত্রের নামে যারা স্বৈরাচার কায়েম করেছে, তাদের কোনো স্থান এ দেশে হবে না। জনগণ জেগে উঠেছে, তারা রুখে দাঁড়াবে। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ে থেকে শুরু করে মনপুরা উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় । সমাবেশে মনপুরা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক অংশ নেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম