
শনিবার (১৮) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. মাহবুব হোসেন,শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন,এর আগে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও অফিসার ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জ পুলিশ সুপার আল বেলী আফিফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম