মহেশখালী স্টুডেন্ট’স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি

- নিউজ প্রকাশের সময় : ০৩:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে


বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মহেশখালী হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ভ্রাতৃত্ব আর একতার সাংগঠনিক পাঠশালা ”মহেশখালী স্টুডেন্ট’স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় “। মহেশখালীর চবিয়ানদের সার্বিক পথচলায় অতীতে আমরা ছিলাম সকলের তরে, মহেশখালীর ছাত্রদের কল্যাণে। গতকাল ১৪/০৫/২০২৪ইং অত্র এসোসিয়েশনের নতুন কমিটি অনুমোদন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হলেন তৌসিফ বিন আনোয়ার তামিম ও সাধারণ সম্পাদক হলেন মোসলেম উদ্দীন সহ অনেক সপ্নবাজ তরুণ মেধাবী শিক্ষাথী। তরা দেশ প্রিয় মিডিয়া কে জানিয়েছেন আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পবিত্র আমানত হিসেবে ধারণ করলাম। মহেশখালীর সকল ছাত্রছাত্রীদের যেকোনো প্রয়োজনে আমরা ছায়ার মতো পাশে থাকব ইনশাআল্লাহ। সেদিন আমরা সফল হবো যেদিন আমাদের কৃতকর্মের প্রতিটি ভাল কাজ মহেশখালীর ছাত্রছাত্রীদের কল্যাণে আসবে। সিনিয়র, বন্ধুবান্ধব, জুনিয়র সহ সকল শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা, দোয়া, অনুপ্রেরণা আমাদের শক্তি। এই যাত্রায় যারা আমাদের চলার পথকে পারস্পরিক সৌহার্দপূর্ণ পরিবেশের মাধ্যমে এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে বটবৃক্ষের ছায়ার মতো আগলে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞ রইলাম।















