
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ কোটি টাকা মূল্যের ৩ পিচ স্বর্ণের বারসহ আপন দুই ভাইকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। গতকাল রোববার দুপুরে উপজেলার মান্দাড়বাড়িয়া ইউনিয়নের নগরবন্নী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামের বদিয়ার রহমানের ছেলে জুয়েল রানা (২৭) ও সুমন(২৩)। মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এসময় দুপুর ২টার দিকে নগরবন্নী নামক স্থান দিয়ে মোটরসাইকেলে যোগে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ৩ কেজি ৫’শ ৫৮ গ্রাম ওজনের ৩ টি স্বর্ণের বার। যার আনুমানিক মূল্যে ৩ ৩৩ লাখ টাকা। আটক করা হয় জুয়েল ও সুমন নামের আপন দুই ভাইকে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম