ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

মাংস কাটতে গিয়ে ৭২ জন আহত ব্রাহ্মণবাড়িয়ার

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার পৃথক পৃথক স্থানে কোরবানির ঈদের পশু জবাই করাসহ পশুর মাংস কাটতে গিয়ে প্রায় ৭২ জন আহত হয়েছেন। সোমবার (১৭ জুন) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ এই তথ্য জানা গেছে। আহতরা হলেন- নাসির (২৮), আবুল হাসেম (৫৮), ইমায়েদ (২৭), শহীদ হোসেন (৩৮), রানু (৪২), আয়শা (৪৫), মিশু (৩০), রিপন (৩৭), সোহরাব (৪০), নাজির মিয়া (৪২), মামুন (২৭), হৃদয় (২৫), সাদেক মিয়া (৫৫), সেলিম (৪৫), মেহেদী (২৬), মিজান (৪৫), আ. কাদের (৪০), সাব্বির (২৫), আল-আমিন (৩০) প্রমুখ। তারা সবাই জেলা শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।হাসপাতাল সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার দিন জেলার বিভিন্ন পাড়া-মহল্লায় অসংখ্য কোরবানির পশু জবাই করা হয়েছে। এসব পশু জবাই ও পশুর মাংস কাটতে গিয়ে মৌসুমি কিছু কসাই ও পরিবারের সদস্যদের হাতে, পায়ে ধারালো ছুরি আঘাতে আহত হয়। আহত প্রত্যেককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে আহতদের মধ্যে মামুন বলেন, আমার হাতের আঙুলে মাংস কাটতে গিয়ে ধারালো ছুড়ির আঘাত লাগে। পরে পরিবারের লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসেন। আঙুলে দুটি সেলাই দেওয়া হয়েছে।তেমনিভাবে শহরের কাজীপাড়ার কসাই মেরাজ জানান, সকালে কোরবানি দেওয়ার পর গ্যাস ফিল্ড এলাকায় গরুর মাংস কাটার সময় অসাবধানতাবশত তার এক কর্মী সাদ্দামের হাতে ছুড়ি লেগে অনেকাংশ কেটে রক্ত বের হতে থাকে। পরে সদর হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রক্ত বন্ধ হয়।ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অর্ণিবান মোদক জানান, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় অর্ধশতাধিকের উপর রোগী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। কোরবানির মাংস কাটতে গিয়ে তারা আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাংস কাটতে গিয়ে ৭২ জন আহত ব্রাহ্মণবাড়িয়ার

নিউজ প্রকাশের সময় : ০৭:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪