ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

মাইকেল ভনের দাবি মুম্বাই ছেড়ে মুস্তাফিজদের চেন্নাইয়ে যাচ্ছেন রোহিত

রিপোর্টার মোঃ সাগর 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

মুম্বাই ছেড়ে মুস্তাফিজদের চেন্নাইয়ে যাচ্ছেন রোহিত!মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছেন রোহিত শর্মা। ভারতীয় দলেরও অধিনায়ক তিনি। সেই রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বাই। তারপর থেকেই রোহিতের দল ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। যা আরও উস্কে দিলেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের দাবি, মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে রোহিত নাকি চেন্নাই সুপার কিংসে চলে যাবেন। রোহিতকে নিয়ে তৈরি হওয়া জল্পনা প্রসঙ্গে ভন বলেন, ‘রোহিত কি চেন্নাই দলে চলে যাবে? ধোনির জায়গাটা নেবে? এই বছর রুতুরাজ গায়কোয়াড় অধিনায়ক। এটা হয়তো এক বছরের জন্য করা হয়েছে। রোহিতের জন্য রাখা হয়েছে জায়গাটা। আমি তো চেন্নাই দলে রোহিতকে দেখতে পাচ্ছি।’ মুম্বাই যে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে, সেটাও মানতে পারছেন না ভন। তিনি বলেন, ‘আমি থাকলে রোহিতকেই অধিনায়ক করতাম। হার্দিক মুম্বাই দলে ফিরে এসেছে, সেটাই তো যথেষ্ট ছিল। রোহিত তো ভারতের হয়ে টি-টোয়েন্টি দলকেও নেতৃত্ব দেবে।’ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল ভন। রোহিত এবং হার্দিক যদিও একে অপরের বিরুদ্ধে কখনও কোনো কিছু বলেননি। মুম্বাইয়ের বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। মাঠেও একে অপরের সঙ্গে কথা বলেন। তবে একটি ম্যাচে রোহিতকে লং অনে ফিল্ডিং করতে পাঠিয়েছিলেন হার্দিক। সেই সময় রোহিতের চোখে মুখে বিরক্তির ছাপ দেখা গিয়েছিল।অনেকে মনে করছেন, রোহিত সানরাইজার্স হায়দরাবাদে গেলেও বিস্ময়ের কিছু থাকবে না। কারণ রোহিত অতীতে ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন। দল ছাড়লে সেটা অবশ্য মুম্বাই ভক্ত-অনুরাগীদের কাছে বিষয়টা অত্যন্ত হৃদয়বিদারক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাইকেল ভনের দাবি মুম্বাই ছেড়ে মুস্তাফিজদের চেন্নাইয়ে যাচ্ছেন রোহিত

নিউজ প্রকাশের সময় : ০৮:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪