
মাগুরা জেলার সদর থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ০৩ (তিন) কেজি গাঁজাসহ মোঃ হেরেআওয়াল হোসেন (৪০), নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।মাগুরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার) মহোদয় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। যার ধারাবাহিকতায় মাগুরার সদর থানার অফিসার ইনচার্জের তত্বাবধানে সদর থানার এসআই তৌফিক আনাম ও এএসআই সোহাগ মিলন এর নেতৃত্বে একটি টিম ১১ মার্চ/২০২৪ খ্রিঃ রাত অনুমান ২০:৫০ ঘটিকার সময় মাগুরা জেলার সদর থানাধীন বালুমাঠ পাড়া এলাকা হতে ১। মোঃ হেরেআওয়াল হোসেন (৪০), পিতা-মৃত জমির লস্কর, সাং-গোবিন্দপুর (ঘোড়ানাছ), এ/পি-মীরপাড়া (বালুমাঠ পাড়া), থানা- জব্দ মাগুরা সদর, জেলা-মাগুরা এর নিটক হতে ০৩ (তিন) কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে তথ্য পাওয়া যায়।এই সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ মামলা করা হয়।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম