ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

মালিতে সোনার খনি ধসে প্রানগেল ৭০ জনেরও বেশি মানুষের

রিপোর্টারের মোঃ ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ১০:১৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

মালিতে সোনার খনি ধসে প্রানগেল ৭০ জনেরও বেশি মানুষের

রিপোর্টারের মোঃ ফয়সাল হোসেন

আফ্রিকার দেশ মালির একটি সোনার খনিতে সুড়ঙ্গধসে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) মালির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে এ ঘটনা ঘটে।

বুধবার (২৪ জানুয়ারি) দেশটির ন্যাশনাল জিওলোজি ও মাইনিং ডিরেক্টেরেটের সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

দেশটির ন্যাশনাল জিওলোজি ও মাইনিং ডিরেক্টরেটের সিনিয়র কর্মকর্তা করিম বেথে এটিকে ‘দুর্ঘটনা’ উল্লেখ করে বিস্তারিত জানান।দুর্ঘটনার শিকার সোনার খনির কর্মকর্তা ওমর সিদিবে বলেন, প্রথমে অনেক জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। ধসে পড়ে সুড়ঙ্গটি।কর্মকর্তা আরও বলেন, ‘দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন।’

স্থানীয় কাউন্সিলর নিহতের একই সংখ্যা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার মালির খনিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনা ও কয়েকজন শ্রমিক নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে বিবৃতিতে নিহত শ্রমিকের সংখ্যা জানানো হয়নি।

মালি সরকারের পক্ষ থেকে খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।আফ্রিকার যেসব দেশে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করা হয়, তার একটি মালি। ২০২২ সালে দেশটি ৭২.২ টন সোনা উৎপাদন করেছিল। দেশটিতে স্বর্ণ জাতীয় বাজেটের ২৫ শতাংশ, রফতানি আয়ের ৭৫ শতাংশ ও মোট দেশীয় পণ্যের ১০ শতাংশ অবদান রেখেছিল সেই বছরে।

মালির ২০ লাখেরও বেশি মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ১০ শতাংশেরও বেশি তাদের আয়ের জন্য খনি খাতের উপর নির্ভর করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মালিতে সোনার খনি ধসে প্রানগেল ৭০ জনেরও বেশি মানুষের

নিউজ প্রকাশের সময় : ১০:১৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪